ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুন) দুপুর ১টা থেকে উপজেলার উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ড্রেন নির্মাণকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে উপজেলার কুট্টাপাড়া ও উচালিয়াপাড়ার কয়েকশ’জনগণ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ জন অাহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো থানায় কেউ মামলা করেনি।

ওএফ