ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল সিকদারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শহিদ ডাকুয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

শহিদ সদর উপজেলার গগন গ্রামের মৃত আক্কেল আলী ডাকুয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গগন গ্রাম থেকে শহিদকে আটক করা হয়।

ঝালকাঠি ডিবির পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, এ মামলায় ইতিমধ্যে গগন গ্রামের মোকছেদ চৌকিদার ও রেন্ট চালক আক্কাস নামের দুই আসামি জেলহাজতে রয়েছেন। আটককৃত শহিদকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, এ বছরের ৪ জুন রাতে প্রতিপক্ষ সন্ত্রাসীরা গগন বাজারে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে তৌহিদুলকে। পরে নিহত তৌহিদুলের স্ত্রী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কেএইচ