নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর মহাদেবপুর থেকে ইসমাইল হোসেন নামের এই ভণ্ড কবিরাজকে আটক করা হয়।
৬৫ বছর বয়সী ইসমাইল উপজেলার সদর ইউনিয়নের সারতা গ্রাম মৃত আব্দুল মন্ডলের ছেলে। স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন এবং কবিরাজ হিসেবে পরিচিত।
সূত্র থেকে জানা যায়, অসুস্থ মাকে সুস্থ করে দেওয়ার কথা বলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে টানা ১৫ দিন ধরে ধর্ষণ করে এই ভণ্ড কবিরাজ। ধর্ষণের ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তার মা সুস্থ হবে না এবং তাকে হত্যা করা হবে এমন হুমকি দেন ইসমাইল।
কিন্তু ভণ্ড কবিরাজের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় ঘটনাটি শনিবার দুপুরে পরিবারের লোকজনকে জানায় সে। শনিবার ছাত্রীর ভাই বাদী হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই রাতেই ধর্ষক ইসমাইলকে গ্রেপ্তার করে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।
জেড





