ভাষাসৈনিক আব্দুল মতিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সোমবার সকাল ১০টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মজিদ আজ সোমবার এ তথ্য জানান।

গত ২০ আগস্ট আব্দুল মতিনের মস্তিষ্কের জমাট বাধা রক্ত অপসারণ করা হয়। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার মাথায় অস্ত্রপাচার করা হয়েছে।

গুলবদন নেসা মনিকা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আব্দুল মতিনের শরীরের ডান পাশ কর্মক্ষমতা হারিয়েছে।

গত ১৯ আগস্ট সকাল সোয়া ১০টার দিকে আব্দুল মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এর আগের দিন দুপুরে ব্রেন স্ট্রোক করার পর রাজধানীর সাতমসজিদ রোডের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ