কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কুরেরপাড় গ্রামে রফিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী সালমা বেগম।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রফিক একই এলাকার বাসিন্দা।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, দাম্পত্য কলহের জের ধরে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে রফিকের গলায় আঘাত করেন সালমা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে সালমা পলাতক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

এমএম