নেত্রকোনার বারহাট্টায় বৃদ্ধ আবদুল কাদিরকে (৬০) প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলা সদরের জুগিশাসন গ্রামে বাড়ির সামনে পাটখেতে গরু যাওয়াকে কেন্দ্র করে রুহুল আমীনের সঙ্গে একই গ্রামের আবদুল কাদিরের কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে রুহুল আমীন ও তার লোকজন আবদুল কাদিরকে লাঠিদিয়ে পিটিয়ে আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমকে





