হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ তোলা ওজনের ৩৬টি সোনার বারসহ আনিস মিয়া (২৩) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
সোমবার দুপুরে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বারের মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আনিস দুবাই থেকে বিজি ০৪৮ নম্বর ফ্লাইটে সকাল ১১টার দিকে শাহজালালে আসেন। বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনাল দিয়ে যাওয়ার সময় তাকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রতিটি ১০ তোলা ওজনের ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়।
নাহিদা আক্তার আরো জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইআর





