যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আকাশ (১৩) নামের ১ বাংলাদেশী কিশোরকে ধরে নির্যাতন করেছে। পরে তাকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করে স্থানীরা।
সে যশোর জেলার মনিরামপুর থানার টেংরামারি গ্রামের আঃ ছালামের ছেলে।

মঙ্গলবার দুপুরে ভারত বেনাপল রপ্তানী গেটের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা।

রপ্তানী গেটে কর্মরত বাংলাদেশ কাস্টম সিপাহী জাহাঙ্গীর হোসেন জানান, বিএসএফ তাদের সীমান্তে ডিউটি করে থাকে কিন্ত আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে হঠাৎ বাংলাদেশের ভিতর ঢুকে কাস্টম কার্গো অফিসের পিছনে ল্যাম্প পোষ্টের নিচে এসে আকাশ (১৩) নামে এক কিশোরকে ধরে রাইফেলস দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় গেটে বিজিবির কোন সদস্য ছিল না।

২৬ বিজিবি’ চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আঃ রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রপ্তানী গেটের পাশে রেললাইন বিজিবি পোষ্টের মাধ্যমে জানতে পারি মঙ্গলবার দুপুরে বিএসএফ এক বাংলাদেশী কিশোরকে পিটিয়ে জখম করেছে। পরে স্থানীরা কিশোরকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করেছে।

এআই