সাম্প্রতিক সময়ে গুম, খুন ও অপহরণের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ঘটনাগুলোর সুষ্টু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
আজ ইউরোপীয় ইউনিয়ন ডে-উপলক্ষে আয়োজিত রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে তারা এ দাবি তুলেন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূতরা বলেন,যে দেশের নাগরিকই হোক তার নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। যারা এ পর্যন্ত গুম হয়েছে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার পাশাপাশি সরকারের উচিত এসব ঘটনার ব্যাখ্যা দেয়া।
একই সঙ্গে অহপরণের পর যেসব হত্যাকান্ড ঘটেছে তার পূর্ণ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এ ব্রিফিংয়ে বৃটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক ল বলেন,বৃটেনের নাগরিক মুজিবুর রহমান সুনামগঞ্জ থেকে নিখোঁজ হয়েছেন। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার পাশাপাশি এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করা হচ্ছে। একইভাবে দু'বছর আগে নিখোঁজ হওয়া ইলিয়াস আলীকেও তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি করেন তিনি।
রাষ্ট্রদূতরা নারায়ণগঞ্জের ঘটনা উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পরামর্শ দেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন,বৃটিশ বা বাংলাদেশি নাগরিক যেই হোক সবাইকে নিরাপত্তা দিতে হবে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দুই সপ্তাহ আগে সরকারে কাছে উদ্বেগ জানিয়েছি।
রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে ইইউ দূতরা বলেন,এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণ এবং নতুন নির্বাচনের জন্য দ্রুত সংলাপের প্রয়োজন। ইইউ আশা করে রাজনৈতিক দলগুলো দ্রুত আলোচনায় বসে এ বিষয়ে সমাধানের পথ বের করবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, বৃটিশসহ বাংলাদেশে নিযুক্ত ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
গুম, খুন ও অপহরণের ঘটনায় ইউ রাষ্ট্রদূতদের উদ্বেগ
সাম্প্রতিক সময়ে গুম, খুন ও অপহরণের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। ঘটনাগুলোর সুষ্টু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা





