গোলাম আযমের মৃত্যুর পর শুক্রবার সকাল থেকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে মারা যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেএইচ





