গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালিতে স্কুল থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় জান্নাতি আকতার (০৭)নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বোচারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জান্নতি আক্তার দশকাউনিয়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও বোচারবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, বিকেলে জান্নাতি স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। এ সময় স্কুলের সামনে পাকা সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ছাদেকুল/এম এ





