কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার সকাল ৮টার দিকে উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে টেকনাফ থেকে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, চেকপোস্টে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।
এমকে





