রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন রেডিসন হোটেলের উল্টাপাশের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোর ৬টায় ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম মৃতদেহটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই ওহিদুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ