সিলেট বিভাগের চার জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট চলছে। তিন দফা দাবিতে এ ধর্মঘট চলছে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
ধর্মঘট সফল করার লক্ষ্যে সোমবার সংগঠনের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
এ বিষয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, লাফার্জ-সুরমা সিমেন্ট কোম্পানির ২৩ পরিবহন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদ, সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ তার গাড়িচালক সোহেলকে উদ্ধার ও চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভাগের সব জেলা ও উপজেলা সদরে কোনো যানবাহন চলবে না। ধর্মঘট চলাকালে ঢাকাসহ সারাদেশের সঙ্গেও সড়ক যোগাযোগ বন্ধ থাকবে।
ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ





