বাড্ডা থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে সজিব আহম্মেদ কামাল (৪৭) নামের এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ এর লে. কমান্ডার কাজী মো. শোয়াইব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় গত ১৮ মে দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (মামলা নম্বর-০৭) রয়েছে।

গ্রেফতারকৃত কামাল কিশোরগঞ্জের কালিবাড়ী এলাকার মৃত আব্দুল সাদেক মিয়ার ছেলে। তাকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে