চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে এক রিকশা যাত্রীর কাছ থেকে দুটি মোবাইল ও ৬০০ টাকা ছিনিয়ে নেয়ার সময় তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন।

তিনি আরো বলেন, এসআই মফিজের নেতৃত্ব একটি মোবাইল টিম তাদের আটক করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এআর