কেরানীগঞ্জের মান্দায় গ্যাসের চুলার আগুনে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত ২টার দিকে ওই এলাকার হাজি তিতুমিয়ার বাড়ির ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন মা খালেদা বেগম (৫০), দুই ছেলে রকি (২৫) ও রাব্বি (১২)।
জানা গেছে, রাতে আগুন লেগে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন রকির শরীরের ৬০ শতাংশ ও রাব্বির ১২ শতাংশ পুড়ে গেছে। রবির অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
এএইচ





