নওগাঁর রাণীনগরে ২৩ বোতল বাংলামদসহ শ্রী: কঞ্চন কুমার (২০) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলার সদরের রেলষ্টেশনের সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কঞ্চন কুমার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের শ্রী: রতন চন্দ্রের ছেলে ও রাণীনগর শেরে বাংলা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, কঞ্চন কুমার মাদক ব্যবসা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাংলামদসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ২৩ বোতল বাংলামদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের আদালতে পাঠানো হয়েছে।

আওরঙ্গজেব হোসেন রাব্বী/এসএম