নারায়ণগঞ্জে পুলিশের ১৫ জন সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে এরা সবাই সুস্থ এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

জায়েদুল আলম জানান, জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৩ জন পরিদর্শক ও বাকিরা কনস্টেবল পদমর্যাদার।

পুলিশ সুপার আরও বলেন, জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে ও বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে এবং ৩ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন।

এমবি