দিনাজপুরের কাহারোল উপজেলার পরমেশ্বরীপুর গ্রামের আশ্রম ঘাটে ঢেপা নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছে স্থানীয় লোকজন।
ঈশানপুর, নোধাবাড়ী, পরমেশপুর, বাড়িভাসা, শাহাপাড়া, ফেরুসাডাঙ্গা, ঈশ্বরগ্রাম, বলরামপুর গ্রামসহ প্রতিদিন ঐ নদীর ওপর দিয়ে নিগমানন্দ সেবা আশ্রমের দাতব্য চিকিত্সালয় চিকিত্সা নিতে ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ প্রায় ১২ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। লোকজনকে সেতুর অভাবে ৩শ গজের পথ পেরিয়ে ১০ কি.মি. কাঁচা-পাকা ঘুরতে হচ্ছে।
বর্ষা মৌসুমে লোকজনকে নদীতে নৌকা দিয়ে পারাপার হতে হয়। কৃষিপণ্য নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করা যায় না। ফলে ৬-৭ কি. মি. রাস্তা ঘুরে কৃষি পণ্য নিয়ে দশমাইলসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়ে যেতে হয়। ফলে বর্ষাকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে কষ্ট হয়। কাহারোল কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মো. শামীম জানান, সেতুটি নির্মাণের জন্য প্রকল্প অন্তর্ভুক্তির জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
জেআই





