গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য রাজধানীর মোহাম্মদপুরের বেশ কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ (০১ আগস্ট) রোববার মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, শের শাহশুরি রোড, তাজমহল রোডসহ আশপাশের এলাকায় সরবরাহ বন্ধ রাখা হবে।
আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে এ সময়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এমবি





