একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর লতিফ আহমেদ খান নেত্রকোনায় গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়।
এর আগে লতিফ আহমেদ খানের হাত কেটে নেয়াসহ তার সম্পদ বিনষ্টের হুমকি দেন তারই বড় ভাই অ্যাডভোকেট সাফায়েত আহমেদ খান। এ ঘটনায় লতিফ আহমেদ খান গত ২৫ জানুয়ারি কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯৯১। তবে এবার এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি।
এআই





