অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, ভিশন-২১ বাস্তবায়নে আমরা প্রতিটি মন্ত্রনালয় ও বিভাগ একযোগে কাজ করে যাচ্ছি। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চমানের একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।
তিনি বলেন, দেশ আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা নিম্নমধ্যম আয়ের দেশে বসবাস করছি।
দেশের চলমান গতিশীল এই অর্থনীতির ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমানের একটি ধনী রাষ্ট্রে পরিণত করতে বেশী বেশী রাজস্ব আয় দরকার।
তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে করদাতার সংখ্যা বাড়াতে হবে। এ জন্য সবাইকে বেশী বেশী রাজস্ব দিতে হবে।
বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজস্ব সংলাপ- ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বেনাপেল কাস্টমস কমিশনার এ,এফ,এম আব্দুললাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মে: শহীদুল ইসলাম, পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব, যশোর ভ্যাট কমিশনার জামাল হোসেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বেনাপোলের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান, বন্দর ব্যবহারকারী সংগঠন, করদাতা, কাস্টমস, ভ্যাট কমিশনারেট যশোর ও বোনপোলের রজস্ব কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।
এসময় রাজস্ব বোর্র্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সার্বিকভাবে সমন্বয় করেন, কাস্টমস কমিশনারেটের অতিরিক্ত কমিশনার এবিএম শফিকুল ইসলাম।
এমকে





