বগুড়ায় জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে আজিজুল হক কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মুনছুর রহমান, সেক্রেটারি মতিউর রহমান এবং সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সুলতান।

দলীয় সূত্রে জানা গেছে, তারা শীতবস্ত্র সংগ্রহের জন্য শহরের জামিলনগরে যাচ্ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গ্রেফতারকৃতরা নাশকতা-ভাঙচুরসহ একাধিক মামলার আসামি।

কেএইচ