নাটোর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েছে। স্কুল থেকে দেয়া টিফিন খাওয়ার পর ওই শিক্ষার্থীরা অসুস্থ হয় বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পড়ে। ঘটনার পর অধিকাংশ শিক্ষার্থী নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এখনো সেখানে কয়েকজন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খাবারের মধ্যে বিষাক্ত কিছু থাকতে পারে বলে মনে হচ্ছে।

অসুস্থ হওয়া ৫-৬ জন শিক্ষার্থীর ভাষ্য, স্কুল থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে টিফিন হিসেবে কেক খেতে দেয়া হয়। ওই কেক খাওয়ার পরই তারা বমি করতে থাকে এবং মাথাব্যথা শুরু হয়।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ