নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউপি’র মধ্যরাজাপুর গ্রামের বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ইসরাফিল আলম এমপি । এতে সভাপতিত্ব করেন খট্টেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী জেনারেল ম্যানেজার, রাণীনগর সাব জোনাল অফিস মোতাছিম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দীন প্রাং, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দীন, শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজু, সাধারন সম্পাদক রোস্তম আলী, আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, বুলেট হোসেন, আখেরুজ্জামান উজ্জল, আব্দুল আজিজ প্রমুখ।
রাব্বি/জেড





