সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মধ্যনগরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চার জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বাড়ির মালিক রঞ্জিত সরকার (৪৫), স্ত্রী রীতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) রঞ্জিত সরকারের বাবা জগদীস সরকার (৭০)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলায় মধ্যনগর থানা চামারদানী ইউনিয়ননে রামদিঘা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানান মধ্যনগর থানার ওসি মাজহারুল হক।
তিনি বলেন, সকালে বাড়ির উঠানে বসে বাড়ির মালিক রঞ্জিত সরকারসহ এক পরিবারের চার জন মুড়ি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ উঠানের উপরে থাকা বিদ্যুতের তার ছিড়ে তাদের গায়ের উপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চার জন নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে বলে জানান ওসি মাজহারুল।
এমই





