গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বেশ কয়েকটি চিহ্নিত পয়েন্টে বখাটের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে অভিভাবকসহ স্কুল-কলেজে আসা নারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পরেছে।

তথ্যানুসন্ধানে দেখা যায় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা, বঙ্গবন্ধু বালিকা বিদ্যালয়ের সামনে, কেন্দ্রীয় ইদগাহ মাঠের সামনে, শিশুকানন স্কুল এন্ড কলেজ, মহিলা কলেজ, মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানে সামনে তাদের অবস্থান।

নিয়মিত স্কুল কলেজ মাদ্রাসার সামনে সকাল ১০টা থেকে ১১টা আবার ছুটির আগে ৩টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান করে।

এইসব বখাটেরা কখন শিক্ষার্থীদের প্রেম নিবেদন করে ও ইফটিজিং করে, আজে বাজে কথা বলে এরা মেয়েদের উত্যাক্ত করে।

বখাটেদের উপদ্রব থেকে রক্ষা পেতে সচেতন অভিভাবক মহল প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

রুবেল/এমবি