বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাসচাপায় কলেজ ছাত্রীসহ দু’জন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শনিবার সকালের দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ওবায়দুল নামে একজনের নাম জানা গেলেও অপর নিহত কলেজছাত্রীর নাম জানা যায়নি।

আহত চারজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. আবদুল মান্নান ফরাজী বলেন, সকালে গোপালগঞ্জ থেকে বাগেরহাটগামী একটি বাস বিশ্বরোড মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেল ও ভ্যানকে চাপা দেয়।

এতে এক কলেজছাত্রীসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই কলেজছাত্রীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল নামে আরো একজনের মৃত্যু হয়।

কেএইচ