গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শামীম (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার দুপুর ২ টার দিকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম ওই এলাকার আজহার উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের (ডিএডি) আজগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূমিহীন বাজারের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী শামীমকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এমকে