পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় ৪০ আসামিকে গ্রেফতার করেছে নড়াইলের পুলিশ।

রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,নড়াইল সদর থানায় ১৩ জন, লোহাগড়ায় ১৪ জন, কালিয়ায় ৫ জন ও নড়াগাতী থানা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে লোহাগড়ায় গ্রেফতার হওয়া ১৪ জনের মধ্যে টিকা মোল্লা নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাকত আসামি রয়েছেন।

টিকা মোল্লা শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বারিক মোল্যার ছেলে। নড়াইল আদালতের একটি মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এআর