সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর উপজেলার খয়েরগাঁও গ্রাম থেকে ৩শ’ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে র‌্যাব। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার রাত ১০টার দিকে ওই গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেঙ্গবিল গ্রামের মানিক মিয়া (৩৫), একই গ্রামের নজরুল (৪০) ও আলাল (৫০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিযনের খয়েরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩শ’বোতল অফিসার্স চয়েস মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

র‌্যাব ৯’র সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

এসএইচ