‘অতীতের ব্যর্থতা আজ মুছে দিয়ে যায়, নতুনের অঙ্গীকার আর উদ্দীপনায়, ছুটেছি ছুটেছি সম্মুখে ছুটেছি সত্য সুন্দরের সম্ভাবনায়’ শ্লোগানে বান্দরবানে ১৩ এপ্রিল থেকে শুরু হবে মারমাদের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই।

ওইদিন সকাল ৮টায় পুরাতন রাজবাড়ি মাঠে এক বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালির মাধ্যমে এ উৎসব শুরু হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির আয়োজনে এতে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি মংচিনু মারমা, পৌর কাউন্সিলর মংহ্নচিং মারমা, সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কোকোওয়াই মারমা, মনমংচিং মারমা প্রমুখ।

উদযাপন কমিটির সভাপতি মংচিনু মারমা জানান, আগামী ১৩ এপ্রিল সকাল ৮ টায় পুরাতন রাজবাড়ি মাঠ থেকে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালীর মাধ্যমে উৎসব শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। র‌্যালিতে মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, চাক, খেয়াং, খুমী, বম, লুসাই, পাঙ্খোয়া নৃ-গোষ্ঠীর সর্বস্তরের মানুষ অংশ নেবে।

জেআই