পটুয়াখালীর তালিকাভুক্ত আসামি কবির গাজীকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।  রোববার রাত ১১টার দিকে মৌকরণ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে চারটি ধারালো রামদা, দুই কেজি গাঁজা ও ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের ওসি তারিকুজ্জামান জানান, দীর্ঘদিন আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি এড়িয়ে সদর উপজেলার মৌকরণ এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল কবির গাজী।

এআর