হালিশহর থানার অ্যাক্সেস রোডের মাওলানা ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. সুমন মিয়া ওরফে সবুজ (৩৫) ও মো. মহসিন (৩৫)। এ সময় মাইক্রোবাসটিও আটক করা হয়।
হালিশহর থানা সূত্রে জানা গেছে, মাইক্রোবাসে ইয়াবার একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ঢাকামেট্রো চ-১৩-৩৬৫৬ নম্বরের মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় চ্যালেঞ্জ করা হয়। মাইক্রোবাসটি তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।
মাইক্রোবাসের দুই আরোহী কুমিল্লার বি-পাড়া এলাকার আবদুল হামিনের বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে সুমন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নোয়াগাঁও মেম্বার বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে মহসিনকে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি করে বাকি ইয়াবাগুলো কসা থানায় নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় হালিশহর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
ওএফ





