পদ্মা নদী থেকে সুবল চন্দ্র সূত্রধর (৭০) নামের আরও এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের মান্দ্রাখোলা এলাকায় লাশ ভেসে ওঠে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে।
মৃত সুবল চন্দ্র সূত্রধর শিবালয় উপজেলার ছোট বোয়ালী গ্রামের মৃত. দুর্জয় সূত্রধরের ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস জানান, নিখোঁজ ১১ জনের মধ্যে সুবল চন্দ্র সূত্রধরের নাম ছিল।
যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিহতের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এমকে





