রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকায় স্ত্রী-সন্তানকে খুনের অভিযোগে আমান উল্লাহ আমান নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মিরপুর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানায়, খবর পেয়ে সাড়ে সাত টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের হাসপাতালে হস্তান্তরের বিষয় জানতে পেরে পুলিশ ডেল্টা মেডিকেল কলেজ থেকে আমানের স্ত্রী আইরিন আক্তার আরজু (২৭) এবং সন্তান সাজিদকে (৭) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে উদ্ধার করে। পরে আমান উল্লাহ আমানকে আটক করা হয়েছে।
আমান পূবালী ব্যাংকের এ্যালিফ্যান্ট রোড শাখার একজন সিনিয়র অফিসার। কি কারণে ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে প্রথমিকভাবে লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ সুরতহালের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
প্রতিবেশীরা জানান, আমান উল্লাহ আমান প্রথমে তার স্ত্রীকে খুন করে। এ ঘটনা দেখে ফেলায় পুত্র সাজিদকেও খুন করেছে।
জেইউ/কেএইচ





