গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ির দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
এমবি





