ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে এগুলি উচ্ছেদ করা হয়। মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢামেক হাসপাতালের সামনে অবৈধভাবে দোকানপাট বসায় রোগীদের যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এ ছাড়া হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কর্মসূচি হিসেবে এ অভিযানটি চালানো হয়েছে।

তিনি আরো জানান, অবৈধভাবে দোকান বসানোর অপরাধে শিপন, ওয়াদুদ, মোহাম্মদ আলী ও লিটনসহ কয়েকজন দোকানদারের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এমকে