ভোলার মেঘনায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ১ কোটি ৬৯ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৬টি ট্রলারএবং  সাড়ে ৩ মণ ইলিশ জব্ধ করেছে ।

আজ শনিবার বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ডের জোনাল কমান্ডার (দক্ষিণ) মোহাম্মদ তানভীর হোসেন ভুইয়া সাংবাদিকদের জানান, শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ভোলার মেঘনার নিদ্রা সকিনা, চর মানিকা, চর জালিয়া থেকে কারেন্ট জাল, ট্রলার ও ইলিশ আটক করা হয়। সংশ্লিষ্ট ট্রলার চালক ও জেলেরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

একে