কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত প্রায় দুই লাখ মানুষ আট দিন ধরে পানিবন্দী জীবন যাপন করছে।

দুর্ভোগের পাশাপাশি দুর্গত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ ও খাদ্যের অভাব।চরম বিপদে পড়েছে হাতে কাজ ও খাবার না থাকা মানুষেরা।

কুড়িগ্রামের সদর, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, রাজারহাট ও উলিপুর উপজেলার ৪০ ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ গত আট দিন ধরে পানি বন্দী অবস্থায় রয়েছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ে সীমিত আকারে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রামের জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, বন্যার্তদের জন্য এ পর্যন্ত ২৫০ মেট্রিক টন চাউল ও দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ করা হচ্ছে। আরো বরাদ্ধ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,