সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের মজমপুরস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করে।

কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা নামক স্থানে ধানবোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনায় ইবি থানায় মামলা হয়েছে। ২৬ জনের নাম উ্ল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক জানান, ট্রাকে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে হুকুমের আসামি করা হতে পারে।

জেআই