নড়াইল-যশোর সড়কের লোহাগড়ার রামপুরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাহানুর (৪৮) ও তার মেয়ে (৯) নিহত হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল শাহানুর ও তার মেয়েকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
শাহানুর নড়াইলের লক্ষীপাশা মহিলা কলেজের অফিস সহকারী।
এমকে





