লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (৩৫) নামে ট্রাকের চালক হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
নিহত ট্রাক চালক মামুন হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের বেজ গ্রামের আব্দুর রউফের ছেলে।
আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের বড়খাতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে পাটগ্রাম থেকে লালমনিরহাট উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাক চালকের মৃত্যু হয়। বাসে থাকা ২৫জন যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজে রেফার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।
এদিকে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় লালমিনরহাট-বুড়ীমারী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা যানচলাচল স্বাভাবিক করেন।
হাতীবান্ধার থানার ওসি (তদন্ত) নাজির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ারর সার্ভিস ও পুলিশ ঘটনা স্থালে গিয়ে লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে সচল করেছেন।
নুরনবী/এসএম





