কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন এবং সজীব ওয়াজেদ জয়কে ভাগ্নে সম্বোধন করে ফেসবুকে পোষ্ট দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে ইমরান হোসেন আরিফ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গত ২০ আগস্ট ফেসবুকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জাতীর পিতা হয় তাহলে শেখ হাসিনা আমার বোন আর সজিব ওয়াজেদ জয় আমার ভাগ্নে এমন সম্বোধন করে ফেসবুকে স্টাটার্স দেয়ায় ইমরান হাসানকে আটক করা হয়।

বুধবার দুপুরে যুবলীগ নেতা অনিক হোসেন বাদি হয়ে কুমারখালী থানায় তার নামে মামলা দায়ের করে। সেই মামলার তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর