কুমিল্লায় সিহাব (৯) নামে একটি শিশু হত্যা মামলায় দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আসামিদের উপস্থিতিতে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এক এর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-নয়ন (২০) ও রবিন (২১)।
২০১৩ সালের ২৭ জানুয়ারি এ হত্যাকাণ্ড ঘটে।
এমই





