ভোলার লালমোহন উপজেলার লর্ড হারিঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে হাসেম (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
উপজেলার হরিপুর গ্রামে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসেম হরিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
এলাকাবাসী জানান, বিকালের দিকে হাসেম হাত-পা ধুতে এসে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে পুকুরে জাল ফেললে তার মৃতদেহ আটকা পড়ে। পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তারুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





