গাইবান্ধার এক পল্লীতে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ওই কন্যা শিশু দুটি জন্ম নেয়ার পর থেকে তাদেরকে দেখতে ভীড় করছেন অনেকে।
এ ঘটনাটি ঘটেছে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামে। ওই গ্রামের শাহীন মিয়ার স্ত্রী সাথী বেগমের জোড়া লাগানো শিশুর জন্ম হয়।
তার স্বজনেররা জানান, সাথী বেগমের প্রসব বেদনা উঠার সাথে নিজ বাড়িতে স্বাভাবিক ডেলিভারী হয়। এর পরেই অদ্ভুত আকৃতির জোড়া লাগানো যমজ কন্যা শিশু দেখতে পাওয়া যায়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই ওই নবজাতককে দেখার জন্য তার বাড়িতে ভীড় জমে। নবজাতকের বাবা শাহীন মিয়া জানান, জন্মের ৩০ মিনিট পরেই জোড়া লাগানো শিশু দুটি মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রসূতি সাথী বেগম সুস্থ ছিল। রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম দুলা এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল/জেড





