তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার সফরকারী ভারতকে ৭৯ রানে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান তিনি।
এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য খালেদা জিয়া দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৭ রান করে বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে ২২৮ রান করতে গিয়ে সব উইকেট হারায় ভারত। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৭৯ রানে।
এএইচ





