টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মোল্লা জানান, মির্জাপুরের আদাবাড়ি গ্রামনাহালী মাঠে শনিবার বিকালে গুল্লি ও বংশী নগরের সঙ্গে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওসি আব্দুর রশিদ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করতে যান।

এ সময় অতিরিক্ত উত্তেজনায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমকে